এক্সপার্ট সিস্টেম (Expert System):

এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে একটি ক্ষেত্র এক্সপার্ট সিস্টেম কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। যা মানব মস্তিস্কের মত পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে। 

এই সিস্টেমে বিশাল তথ্য ভাণ্ডার দিয়ে সমৃদ্ধ থাকে, যাকে নলেজবেজ (Knowledge base) বলা হয়। এই নলেজবেজে যে কোন নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যায়।

এক্সপার্ট সিস্টেম এর ব্যবহার:

 ১। রোগীর রোগ নিরাময়ে
 ২। বিভিন্ন ডিজাইনের ভুল সংশোধনে
 ৩। জেট বিমান চালনায় পরিকল্পনা ও সিডিউল তৈরিতে
 ৪। ভূগর্ভস্থ তেল অনুসন্ধানের ক্ষেত্রে ইত্যাদি।

বর্তমানে ব্যবহৃত বিভিন্ন এক্সপার্ট সিস্টেমসমূহ এবং তাদের কাজ: 

এক্সপার্ট সিস্টেম
কার্যক্ষেত্র
Deep blue
দাবা খেলার বিচারক হিসেবে কাজ করা।
Internist
চিকিৎসা পরামর্শ প্রদান এবং নির্ভূলভাবে জটিল রোগের সার্জারি করা।
Mycin and Cadulus
চিকিৎসা পরামর্শ প্রদান করা।
Mycsyma
গাণিতিক সমস্যা সমাধান করা।
Dendral
প্রোগ্রামিং শেখানো।
Prospector
খনিজ পদার্থ ও আকরিক অনুসন্ধান করা।


2 comments:

  1. আরো সহজ করে দেওয়া যায় না?

    ReplyDelete
  2. আরো সহজ করে দেওয়া যায় না?

    ReplyDelete