Sorting and Indexing


ডেটা সর্টিং ও ইনডেক্সিং

ডেটাবেজ সর্টিং: এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়া হচ্ছে সর্টিং।

সর্টিং দু প্রকার হয়ে থাকে :

উর্ধ্বক্রম বা Ascending order
Database Table
Name
Designation
Salary
Anis
Junior Officer
20000
Clarke
Manager
50000
Mikle
Senior Officer
35000
Sorting Table
Name
Designation
Salary
Anis
Junior Officer
20000
Mikle
Senior Officer
35000
Clarke
Manager
50000

নিম্নক্রম বা Descending order
Database Table
Name
Designation
Salary
Anis
Junior Officer
20000
Clarke
Manager
50000
Mikle
Senior Officer
35000
Sorting Table
Name
Designation
Salary
Clarke
Manager
50000
Mikle
Senior Officer
35000
Anis
Junior Officer
20000

ডেটাবেজ সর্টিং এর উদ্দেশ্য:
ডেটাবেজ সর্টিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজিয়ে উপস্থাপন করা।

ইনডেক্সিং: ইনডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে তথ্যাবলির সূচি প্রণয়ন করা। ডেটাবেজ থেকে ব্যবহারকারি কোনো ডেটা যাতে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে ডেটাগুলোর একটা সূচি প্রণয়ন করা হয়। ডেটাবেজ টেবিলের রেকর্ড সমূহকে এরূপ কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্স বলে। ডেটাবেজ টেবিলের এক বা একাধিক ফিল্ডের উপর ইনডেক্স করে Alphabetically বা Numerically সাজানো যায়। ইনডেক্স ফাইল মূল ডেটাবেজ ফাইলের কোনরূপ পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজাতে পারে।

 ইনডেক্স করার সময় বিবেচ্য বিষয় সমূহ :
সাধারণত কী ফিল্ডের উপর ইনডেক্স করতে হয় এবং ইনডেক্স এর একটি নাম দিতে হয়।
যে ফিল্ডের উপর ভিত্তি করে ইনডেক্স করা হয় সেই নামের অনুরূপ নাম নির্বাচন করতে হয়। এতে ইনডেক্স সমূহ মনে রাখতে সুবিধা হয়।
এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ইনডেক্স করা যায়। কোনো ডেটা টেবিলে এক বা একাধিক ইনডেক্স থাকতে পারে বা একই সময়ে খোলা থাকতে পারে। কিন্তু একই সময়ে কেবল একটি ইনডেক্স সক্রিয় থাকবে এবং রেকর্ডসমূহ প্রদর্শনের অর্ডার নিয়ন্ত্রণ করবে।

ইনডেক্সিং এর সুবিধা সমুহ :
ইনডেক্সিং এর বড় সুবিধা হলো ইনডেক্স তৈরি করার ফলে ফাইলে সহজে ডেটা খুঁজে বের করা যায়।
ইনডেক্স তৈরি করার ফলে ডেটাবেজ টেবিলে নতুন কোনো রেকর্ড ইনপুট করা হলেও ইনডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়
ডেটাসমূহের ইনডেক্স তৈরি করলে পারফরমেন্স ভাল পাওয়া যায়।
ইনডেক্স ফাইল মূল ডেটাবেজ ফাইলের কোনোরূপ পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজাতে পারে।

ইনডেক্সিং এর অসুবিধা সমুহ :
যদি একাধিক ফিল্ডের উপর ইনডেক্সিং করা থাকে তাহলে কোনো ডেটা এডিট করলে ইনডেক্স ফাইল আপডেট করার জন্য অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করতে হয়।
অনেক রেকর্ডের জন্য ইন্ডেক্স করা হলে অপেক্ষাকৃত বেশি মেমোরির প্রয়োজন হয়। তাছাড়া ইনডেক্স সংরক্ষণের জন্যও কিছু বেশি জায়গা লাগে।
ডেটা এন্ট্রির ক্ষেত্রে ইনডেক্স ফাইলের রেফারেন্সসমূহ আপডেট হতে বেশ সময়ের প্রয়োজন হয় সেজন্য ডেটা এন্ট্রি করতেও বেশি সময় লাগে।

সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য
সর্টিং
ইনডেক্সিং
এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে ক্রমানুসারে সাজানোর প্রক্রিয়া হচ্ছে সর্টিং।
ইনডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে তথ্যাবলির সূচি প্রণয়ন করা।
সর্টিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজিয়ে উপস্থাপন করা।
ইনডেক্সিং এর উদ্দেশ্য হলো ডেটাবেজে কুয়েরি করে দ্রুত কাঙ্খিত ডেটা খুঁজে পাওয়া।
সর্টিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় না। ফলে অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয় না।
ইনডেক্সিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় এবং ফাইলটি সংরক্ষণের জন্য অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়।


No comments:

Post a Comment