ডেটাবেজ রিলেশনশিপ
ডেটাবেজ রিলেশনশিপ : একটি ডেটাবেজের মধ্যে এক বা একাধিক টেবিল থাকে । এই টেবিল
গুলোর মধ্যকার সম্পর্ককে ডেটাবেজ রিলেশনশিপ বলা হয়।
রিলেশনশিপের ডিগ্রি : ডেটাবেজে রিলেশনশিপ তৈরি করার জন্য যে কয়টি এনটিটি বা টেবিল
ব্যবহার করা হয় তার সংখ্যাকেই রিলেশনশিপের ডিগ্রি বলা হয়।
রিলেশনশিপের ডিগ্রি সাধারণত তিন
ধরনের হতে পারে। যথা :
১। ডিগ্রি ১ বা ইউনারি রিলেশনশিপ
২। ডিগ্রি ২ বা বাইনারি রিলেশনশিপ
৩। ডিগ্রি ৩ বা টারনারি রিলেশনশিপ
২। ডিগ্রি ২ বা বাইনারি রিলেশনশিপ
৩। ডিগ্রি ৩ বা টারনারি রিলেশনশিপ
ডিগ্রি ১ বা ইউনারি রিলেশনশিপ : ইউনারি রিলেশনশিপে
শুধু মাত্র একটি এনটিটি/টেবিল অংশগ্রহণ করে।
যেমন: মানুষ একটি এনটিটি। একজন মানুষ অন্য একজন মানুষকে বিয়ে করে। কাজেই মানুষ এনটিটি নিজের সাথে নিজের রিলেশনশিপ তৈরি করেছে।
যেমন: মানুষ একটি এনটিটি। একজন মানুষ অন্য একজন মানুষকে বিয়ে করে। কাজেই মানুষ এনটিটি নিজের সাথে নিজের রিলেশনশিপ তৈরি করেছে।
ডিগ্রি ২ বা বাইনারি রিলেশনশিপ : বাইনারি রিলেশনশিপে
দু’টি এনটিটি/টেবিল অংশগ্রহণ
করে।
যেমন: ছাত্র ও শিক্ষক দুটি পৃথক এনটিটি বা
টেবিল। শিক্ষক ছাত্রকে শিক্ষাদান করেন। কাজেই শিক্ষক এনটিটি ছাত্র এনটিটির সাথে
বাইনারি রিলেশনশিপ তৈরি করেছে।
ডিগ্রি ৩ বা টারনারি রিলেশনশিপ : টারনারি রিলেশনশিপে
তিনটি এনটিটি/টেবিল অংশগ্রহণ করে।
যেমন: বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ তিনটি পৃথক এনটিটি বা টেবিল। বিক্রেতা ওয়্যারহাউজে পণ্য সরবরাহ করেন। কাজেই বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ টারনারি রিলেশনশিপ তৈরি করেছে।
যেমন: বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ তিনটি পৃথক এনটিটি বা টেবিল। বিক্রেতা ওয়্যারহাউজে পণ্য সরবরাহ করেন। কাজেই বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ টারনারি রিলেশনশিপ তৈরি করেছে।
ডেটাবেজ
রিলেশন
ডেটাবেজের একটি টেবিলের রেকর্ডের
সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে। অর্থাৎ
ডেটাবেজ রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক।
ডেটাবেজ রিলেশনের শর্ত :
- রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরমেট ইত্যাদি একই হতে হবে।
- রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে।
ডেটাবেজ রিলেশনের প্রকারভেদ :
১. One to One রিলেশন
২.
One
to Many রিলেশন
৩.
Many
to One রিলেশন
৪.
Many
to Many রিলেশন
One to One রিলেশন : যদি কোনো
ডেটাবেজের কোনো একটি
টেবিলের একটি রেকর্ড
অপর একটি ডেটা
টেবিলের একটি মাত্র
রেকর্ডের সাথে সম্পর্কিত
থাকে তবে তাদের
মধ্যে যে রিলেশনশিপ
স্থাপন করা হয়
তাকে বলা হয়
One
to One রিলেশন।
ধরা যাক একটি College এ যথেষ্ট পরিমাণ Teacher আছে। তাই গভর্নিং বডি বা কার্য পরিচালনা পর্ষদ নিয়ম করল যে একজন Teacher শুধু একটি মাত্র course ই নিতে পারবে এবং যেকোনো একটি course একজন Teacher শুরু করলে তাকেই
শেষ করতে হবে অর্থাৎ অন্য কোনো Teacher এ course পড়াতে পারবে না।
One to many রিলেশন : যদি কোনো ডেটাবেজের
কোনো একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে
সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় One to many
রিলেশন।
পূর্বের College টির কথাই চিন্তা করা যাক। ধরা যাক সেই College থেকে কিছু Teacher চলে গেলেন। তাই এখন নতুন নিয়ম করা হলো, একজন Teacher একাধিক course নিতে পারবে, কিন্তু একটি course একাধিক Teacher নিতে পারবে না।
Many to One রিলেশন : যদি কোনো ডেটাবেজের
কোনো একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে
সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় Many to One রিলেশন।
আরও ১ বছর পর ঐ College এ প্রচুর সংখ্যক নতুন Teacher এর নিয়োগ দেওয়া হলো। তাই এবার নিয়ম করা হলো একজন Teacher একটির বেশি course নিতে পারবে না। কিন্তু একটি course অনেকজন Teacher ভাগ করে নিতে পারবে।
Many to Many রিলেশন : যদি কোনো ডেটাবেজের
কোনো একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে
সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় Many to Many রিলেশন।
আরও কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস
পরিবর্তন করার ফলে course এর সংখ্যা বেড়ে
গেল। তাই Teacher সংখ্যা অনুপাতে কম হওয়াতে নতুন
নিয়ম করা হলো একজন Teacher কে অনেকগুলো course নিতে হতে পারে আবার একটি course কয়েকজন Teacher কে ভাগাভাগি করে নিতে হতে পারে।
many to many রিলেশনের বৈশিষ্ট্য :
১। many to many রিলেশনের জন্য দুটি
ফরেন কী প্রয়োজন হয়। আর দুটি ফরেন কী এর জন্য অন্ততপক্ষে তিনটি টেবিল প্রয়োজন হয়।
২। এই রিলেশন
প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত একটি তৃতীয় টেবিলের প্রয়োজন হয় যাকে জাংশন টেবিল
বলে।
৩। জাংশন টেবিলে উভয়
টেবিলের প্রাইমারী কী দুটি ফরেন কী তৈরি করতে হয়। ফলে একটি টেবিলের প্রাইমারী কী
জাংশন টেবিলের একটি ফরেন কী এর সাথে One to many রিলেশন তৈরি করবে।
৪। অনুরপে অন্য আরেকটি
টেবিলে প্রাইমারী কী জাংশন টেবিলের অপর ফরেন কী এর সাথে One to many রিলেশন তৈরি করবে।
৫। ফলে জাংশন টেবিলের
মাধ্যমে উক্ত টেবিলদ্বয়ে many to many তৈরি হবে।
No comments:
Post a Comment