ডেটাবেজ
কুয়েরি এবং অপারেটর সমূহ
কুয়েরি: ডেটাবেজে
সংরক্ষিত অসংখ্য তথ্য থেকে নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করাকে বলা
হয় কুয়েরি। কুয়েরির সাহায্যে নির্দিষ্ট
ফিল্ডের ডেটা, নির্দিষ্ট গ্রুপের ডেটা নির্দিষ্ট শর্ত অনুসারে প্রদর্শন করা যায়।
বিভিন্ন প্রকার
কুয়েরি:
সিলেক্ট কুয়েরি (Select
Query) : কোনো ডেটাবেজ টেবিলের ফিল্ড বা কলাম
নির্বাচন করে যে কুয়েরি করা হয় তাকে সিলেক্ট কুয়েরি বলা হয়।
প্যারামিটার কুয়েরি (Parameter
Query) : ডায়লগ বক্সের তথ্য পূরণ করে যে
কুয়েরি করা হয় তাকে প্যরামিটার কুয়েরি বলে।
ক্রসট্যাব কুয়েরি (Cross
tab Query) : শর্তারোপ করে
কুয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য যে কুয়েরি করা হয় তাকে, ক্রসট্যাব কুয়েরি বলে।
অ্যাকশন কুয়েরি (Action Query) : কোনো কুয়েরি যখন ডেটাবেজের ডেটার মানের পরিবর্তন করে তাকে
অ্যাকশন কুয়েরি বলে। যেমন-
Append Query- নতুন রেকর্ড যুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
Update Query -কোনো ডেটার পরির্বতনের জন্য ব্যবহার করা হয়।
Delete Query- ফলাফল টেবিল থেকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়।
Make Table
Query- ফলাফল দিয়ে নতুন টেবিল তৈরির জন্য
ব্যবহার করা হয়।
কুয়েরি ভাষা: যে ভাষার সাহায্যে
কুয়েরি করা হয় তাকে কুয়েরি ভাষা বলে। ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে তিন ধরণের কুয়েরি ভাষা
আছে।
যেমন-
1. QUEL (Query
Language)
2. QBE (Query by
Example)
3. SQL
(Structured Query Language)
SQL (Structured
Query Language):
SQL এর পূর্ণ
রূপ হলো Structured Query Language। SQL একটি non-procedural বা Functional
Language। কারণ SQL এ যে তথ্যাবলি
দরকার কেবল তা
বলে দিলেই হয়, কীভাবে কুয়েরি করা
যাবে তা বলার
দরকার হয় না।
SQL একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ SQL ব্যবহার করে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটাবেজ ফাইল তৈরি, ডেটাবেজ ফাইল পরিবর্তন, ডেটাবেজ ফাইল ডিলিট, ডেটাবেজ অবজেক্ট টেবিল, ভিউ, ইনডেক্স ইত্যাদি তৈরি, পরিবর্তন এবং ডিলিট
করা যায় এবং SQL একটি শক্তিশালী ডেটা মেনিপুলেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ SQL ব্যবহার করে ডেটাবেজ টেবিলে ডেটা
ইনসার্ট,
আপডেট ও ডিলিট করা
যায়। তাছাড়া ইউজার একসেস নিয়ন্ত্রন করা যায়। এ কারণে SQL কে ডেটাবেজের জন্য একটি শক্তিশালী হাতিয়ার বলা হয়।
SQL বিভিন্ন স্টেটমেন্ট
এর সমন্বয়ে গঠিত। যেমন-
1. Data Definition
Language : নতুন টেবিল তৈরি করার জন্য CREATE, টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য ALTER এবং কোন
ফিল্ড মুছে ফেলার জন্য DROP স্টেটমেন্ট ব্যবহার করা হয়।
2. Data
Manipulation Language : টেবিলে কোন রেকর্ড মুছে ফেলার জন্য DELETE , কোন
রেকর্ড ইনসার্ট করার জন্য INSERT INTO এবং
রেকর্ড আপডেট করার জন্য UPDATE স্টেটমেন্ট ব্যবহৃত হয়।
3. Data Query
Language : ডেটাবেজ টেবিল
থেকে ডেটা প্রদর্শন করার জন্য Data Query Language ব্যবহৃত হয়। এক্ষেত্রে SELECT স্টেটমেন্ট ব্যবহৃত হয়।
4. Data Control Language
ডেটাবেজের অপারেটর সমূহ
ডেটাবেজের বিভিন্ন SQL কমান্ড লেখার জন্য বিভিন্ন অপারেটর প্রয়োজন হয়। ডেটাবেজের
বিভিন্ন
অপারেটর সমূহ নিচে আলোচনা করা হল-
১। Arithmetic অপারেটর
২। Comparison অপারেটর
৩। Concatenation অপারেটর
৪। Logical অপারেটর
৫। Special অপারেটর
Arithmetic অপারেটর : নিউমেরিক এক্সপ্রেশন তৈরি করতে Arithmetic অপারেটর ব্যবহার করা হয়। যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির জন্য
ব্যবহৃত হয়।
অপারেটর
|
বর্ণনা
|
+
|
যোগ
চিহ্ন।
|
-
|
বিয়োগ
চিহ্ন।
|
*
|
গুণন
চিহ্ন।
|
/
|
ভাগ
চিহ্ন।
|
\
|
পূর্ণ
সংখ্যায় ভাগফল নির্ণয়ের জন্য।
|
Mod
|
ভাগশেষ
প্রকাশ।
|
()
|
গ্রূপ
এক্সপ্রেশনের জন্য ব্যবহৃত হয়।
|
^
|
এক্সপোনেনশিয়ার।
|
Comparison অপারেটর : দুটি এক্সপ্রেশনের মধ্যে তুলনা করতে Comparison অপারেটর ব্যবহৃত হয়। একে রিলেশনাল অপারেটরও বলা হয়।
অপারেটর
|
বর্ণনা
|
=
|
সমান
চিহ্ন।
|
>
|
বাম
অংশ ডান অংশের চেয়ে বড়।
|
>=
|
বাম
অংশ ডান অংশের চেয়ে বড় বা সমান।
|
<
|
বাম
অংশ ডান অংশের চেয়ে ছোট।
|
<=
|
বাম
অংশ ডান অংশের চেয়ে ছোট বা সমান
|
<>
|
অসমান।
|
Between...And
|
রেঞ্জ
বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
|
Concatenation অপারেটর : দুটি স্ট্রিংকে যোগ করার জন্য Concatenation অপারেটর ব্যবহার করা হয়। & চিহ্ন হচ্ছে Concatenation অপারেটর। এছাড়া + চিহ্ন দ্বারাও দুটি স্ট্রিংকে যোগ করা যায়।
যেমন: string_1=“Con” এবং string_2 = “catenation”
যেমন: string_1=“Con” এবং string_2 = “catenation”
result =
string_1 & string_2 অথবা result = string_1 + string_2
Logical অপারেটর : দুটি এক্সপ্রেশনকে একত্র করে এবং এক্সপ্রেশনটি সত্য বা
মিথ্যা মূল্যায়ন করে।
অপারেটর
|
বর্ণনা
|
And
|
উভয়
শর্ত সত্য হবে।
|
Or
|
দুটি
শর্তের একটি সত্য হবে।
|
Not
|
এক্সপ্রেশনকে
মূল্যায়ন করলে শর্তাবলি অবশ্যই মিথ্যা হবে।
|
Eqn
|
দুটি
শর্তকে বিটওয়াইজ তুলনা করে।
|
Imp
|
দুটি
নিউমেরিক এক্সপ্রেশনের জন্য লজিক্যাল
implecation সম্পাদন করে।
|
()
|
গ্রুপ
এক্সপ্রেশনের জন্য।
|
No comments:
Post a Comment