কোড (Code)
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে CPU (Central Processing Unit) কে বোঝানোর জন্য বাইনারি বিটের ( বা ) বিভিন্ন বিন্যাসের অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। অদ্বিতীয় সংকেতকে বলা হয় কোড।

প্রয়োগের ক্ষেত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোডের উদ্ভব হয়েছে। যেমন
1.     বিসিডি (BCD) কোড
2.     আলফানিউমেরিক কোড (Alphanumeric code)
3.     ইবিসিডিক (EBCDIC) কোড
4.     অ্যাসকি (ASCII) কোড
5.     ইউনিকোড (Unicode) ইত্যাদি।

BCD কোড:
BCD এর পূর্ণ রূপ হলো  Binary Coded Decimal দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে ( থেকে পর্যন্ত) সমতুল্য চার বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে BCD কোড বলে। অন্যকথায় BCD কোড একটি চার বিট বাইনারি ভিত্তিক কোড।
যেমন-


দশমিক
0
1
2
3
4
5
6
7
8
9
বিসিডি
0000
0001
0010
0011
0100
0101
0110
0111
1000
1001

এ কোডের মাধ্যমে ০ থেকে ৯ পর্যন্ত মোট ১০ টি অংককে ৪ বিট বাইনারি দ্বারা নির্দেশ করা যায়। উদাহরণ হিসেবে (34)10 কে BCD তে এনকোড করলে   (00110100)BCD পাওয়া যায়।

ü (512)10  কে BCD কোডের মাধ্যমে দেখাও-
  5                   1                 2
                                   
0101           0001           0010
সুতরাং (512)10  = (010100010010)BCD

বিসিডি কোডের ব্যবহার:
অপারেশনে বিসিডি কোড ব্যবহৃত হয়। ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ভোল্টমিটার প্রভৃতিতে বিসিডি কোড ব্যবহৃত হয়।

আলফানিউমেরিক কোড
অক্ষর (a-z, A-Z), অংক (0-9), এবং বিভিন্ন গাণিতিক চিহ্নসহ (+, -, =, ×  ইত্যাদি) আরও কতগুলো বিশেষ চিহ্নের (!, @, #, $, %, *, / ইত্যাদি) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়।

জনপ্রিয় আলফানিউমেরিক কোড হলো-
1.     অ্যাসকি (ASCII) কোড
2.     ইবিসিডিক (EBCDIC) কোড
3.     ইউনিকোড (Unicode) ইত্যাদি।

অ্যাসকি (ASCII) কোড
ASCII এর পূর্ণ নাম American Standard Code For Information  Interchange অ্যাসকি আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত কোড এর প্রকাশক ANSI (American National Standard Institute ) কম্পিউটার এবং ইনপুট/আউটপুট সরঞ্জামের মধ্যে তথ্য স্থানান্তরের জন্য কোড ব্যবহৃত হয় ASCII দুই ধরনের হয়ে থাকে যথা:
ASCII-7
ASCII-8
ASCII-7 ৭টি বিট থাকে, যার বাম দিকের তিনটি বিটকে জোন বিট এবং ডানদিকের চারটি বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট ASCII-7 বিট দ্বারা মোট = ১২৮ টি চিহ্নকে অদ্বিতীয়ভাবে বুঝানো যায় 

ASCII-7

A=
1
0
0
0
0
0
1

জোন বিট
সংখ্যাসূচক বিট


ASCII-7 এর বামে একটি প্যারিটি বিট যোগ করে ASCII-8 তৈরি করা হয় ASCII-8 এর বিট দ্বারা মোট  = ২৫৬ টি চিহ্নকে অদ্বিতীয়ভাবে বুঝানো যায় বর্তমানে ASCII বলতে ASCII-8 কেই বুঝানো হয়

ASCII-8

A=
0
1
0
0
0
0
0
1

প্যারিটি বিট
জোন বিট
সংখ্যাসূচক বিট




  
ইবিসিডিক কোড (EBCDIC)
EBCDIC এর পূর্ণরূপ Extended Binary Coded Decimal Information Code । এটি একটি ৮ বিটের কোড। এ কোড দ্বারা ২ অর্থাৎ ২৫৬টি অঙ্ক, অক্ষর এবং বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়। ডেসিমেল সংখ্যাগুলোকে BCD-8421 কোডের মাধ্যমে প্রকাশ করে প্রত্যেক সংখ্যার সাথে ১১১১ জোন বিট যোগ করে EBCDIC কোড প্রকাশ করা হয়।

মনে করি  , কে EBCDIC কোডে প্রকাশ করতে হবে। তাহলে  ৫ এর বিসিডি-8421  কোডে মান হবে  ০১০১। সুতরাং৫ এর EBCDIC কোডে মান হবে ১১১১০১০১।


Unicode
Unicode এর পূর্ণনাম হলো Universal Code বা সার্বজনীন কোড। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড পৃথিবীর প্রতিটি ভাষার প্রতিটি অক্ষরের জন্য একটি একক সংখ্যা বরাদ্দ করছে, সেটা যে প্লাটফর্মের জন্যই হোক, যে প্রোগ্রামের জন্যই হোক, আর যে ভাষার জন্যই হোক।

Apple Computer Corporation এবং Xerox Corporation এর একদল প্রকৌশলী ইউনিকোড উদ্ভাবন করেন। ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড। এ কোডের মাধ্যমে ২১৬ বা ৬৫,৫৩৬ টি চিহ্নকে অদ্বিতীয়ভাবে বুঝানো যায়।

No comments:

Post a Comment